সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে ভেন্টিলেটর ভেঙে দোকানে দুর্ধর্ষ চুরি

বিজয়নগরে ভেন্টিলেটর ভেঙে দোকানে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে দোকানের ভেন্টিলেটর কেটে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। এসময় দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে লক্ষাধিক টাকা ও মোবাইলসহ বেশকিছু কসমেটিক সামগ্রী চুরি করে নিয়ে যায় সংঘ্যবদ্ধ চোরদল।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় সিঙ্গারবিল বাজারের নাদিরা লাইব্রেরী এন্ড গিফট কর্ণার নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ চুরির ঘটনাটি ঘটেছে।
নাদিরা লাইব্রেরী এন্ড গিফট কর্ণার নামে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোঃ শাহিন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। আজ সোমবার সকালে দোকানের কর্মচারী দোকান খুলে দেখেন ক্যাশের ড্রয়ার ভাঙ্গা ও মালামাল এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এ অবস্থা দেখে আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করলে আমি তাৎক্ষণিক দোকানে এসে দেখি দোকানের পশ্চিম পাশের ভেন্টিলেটর ভাঙ্গা। পরে আমি দোকানে থাকা সিসিটিভির ফুটেজ দেখি। এতে দেখা যায় সকাল সাড়ে ৭ টায় দোকানের ভেন্টিলেটর কেটে একজন চোর ভেতরে প্রবেশ করে টচ লাইট জ্বালিয়ে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, ১ টি এন্ড্রয়েড মোবাইল ও ১ টি নরমাল মোবাইলসহ বেশ কিছু কসমেটিক চুরি করে নিয়ে যায় এ চোর। তিনি বলেন মাত্র ৬ মিনিটে নগদ টাকা ও মালামাল গুলো নিয়ে পুনরায় ভেন্টিলেটর দিয়েই বের হয়ে যায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

নাদিরা লাইব্রেরী এন্ড গিফট কর্ণার।

এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) তৌহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে খুব দ্রুত চোরকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com