সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বিজিবির অভিযানে তিন নাইজেরিয়ান নাগরিক আটক

বিজিবির অভিযানে তিন নাইজেরিয়ান নাগরিক আটক

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৩ জুলাই) রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়েনের ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০২৮ মেইন পিলার বরাবর দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আজ বুধবার (২৪ জুলাই) দুপুরে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- ইকিজ এলবিস সুজুকি (২৩), নুয়াস চুবকি অলিভার (২৯) ও নোহাজার ও টিছোকায়া (২৯)।

আটককৃত এই নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট, ৫টি মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ২৩০ টাকার মালামাল জব্দ করে বিজিবি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com