সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন নিয়ে কমলগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি সভা

পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন নিয়ে কমলগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীনের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।সভার শুরুতে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফ্যাসিলেটর শাহজাহান মিয়া। আলোচনায় অংশ নেন জাইকার কর্মকর্তা মুজিবুর রহমান, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, রাবেয়া খাতুন, হামিদা খাতুন, শাহারিয়া জেবিন, চা শ্রমিক নেতা সীতারাম বীন, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক শাব্বির এলাহী, শব্দকর সমাজের নেতা প্রতাপ শব্দকর, রামাকান্ত গোয়ালা প্রমুখ। সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে সচেতন করে স্বাবলম্বী করে গড়ে তোলতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় আগামী দিনের সকল কার্যক্রম পরিচালনার জন্য মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াংকে সভাপতি ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। সভায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, দলিত সম্প্রদায়সহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com