সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নবীনগরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নবীনগরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুদিন পর প্রান্তিকা রাণী পাল (০৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীঘর পালপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। নিহত প্রান্তিকা রাণী পাল উপজেলার শিবপুর ইউনিয়নের লেটাঘর গ্রামের গুরোজিৎ পালের মেয়ে।
পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি সকাল থেকে উপজেলার শ্রীঘরে নানার বাড়ি থেকে নিখোঁজ হন শিশু প্রান্তিকা রাণী পাল। নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিলো না। আজ শুক্রবার সকালে প্রান্তিকার নানার বাড়ির অদূরে একটি পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। তবে উদ্ধারের পর শিশুটির শরীরে শিয়ালের কামড়ের দাগ পাওয়া গেছে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com