সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে অচল শিক্ষাব্যবস্থা

নাসিরনগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে অচল শিক্ষাব্যবস্থা

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
মেয়েদের জন্য একমাত্র অর্ধশত বছরের পুরোনো বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত সরকারী বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ বেহাল দশা বিরাজ করছে। বিদ্যালয়ের ২৭ পদের মাঝে ২২ টি পদ দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। একজন কৃষি ডিপ্লোমাধারী শিক্ষক দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে। যে কারনে ছাত্রীরা অত্র সরকারী বালিকা বিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ দুটিও দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। তা যেন দেখার কেউ নেই! অর্ধশত বছরের পুরোনো এ বিদ্যালটিতে বিরাজ করছে ঝরাজীর্ণতা।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৮৭ সালে সরকারীকরন হয়। বর্তমানে অত্র বিদ্যালয়টিতে ৩৭০ জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে ৫/৬ জন করে ছাত্রী থাকলেও বাণিজ্য বিভাগে কোন শিক্ষক না থাকায় কোন ছাত্রীও নেই বলে বিদ্যালয় সুত্রে জানা গেছে।
এলাকাবাসীরা জানায়,নারী শিক্ষা প্রসারে নাসিরনগর উপজেলায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও শিক্ষক সংকটের কারনে এই বিদ্যালয়ে ছাত্রীরা ভর্তির আগ্রহ হারিয়ে ফেলেছে। যে কারনে নারী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে হতদরিদ্র পরিবারের মেয়েরাও।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইয়ার খাঁন বলেন, শিক্ষক সংকটের কারনে বিদ্যালয়টি চালাতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, সমস্ত বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভূইয়া এ প্রতিবেদককে জানান, শিক্ষক সংকট নিরসনে শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এটি চূড়ান্ত হয়ে গেলে কিছুটা সংকট দূর হবে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, ইতিমধ্যে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে ক্লাস চলমান রাখার জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসুচী থেকে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com