সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোঃ জাকারিয়া নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছেন র‍্যাব।
শনিবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় জেলার বিজয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত বিজয়নগর থানার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ জাকারিয়াকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত জাকারিয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিজয়নগর থানার মামলা নং-৪৯, তারিখ-২৪/০৮/২০২০ খ্রিঃ, জিআর নং-৪৩৭/২০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) এর আওতায় দোষী সাব্যস্থ করতঃ ০৩ (তিন) বৎসর সশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ০৩(তিন) মাসের  বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী সাজা ওয়ারেন্ট মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্থান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com