সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন শুরু

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি  

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইন। 
‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪’ এর প্রচারণার অংশ হিসেবে বুধবার বিকেলে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার মাইশা এন্টারপ্রাইজের উদ্যোগে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ভাষা চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সাদেকুর রহমান শরীফ, জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ও ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন প্রমুখ।
মাইশা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী প্রায় পাঁচ শতাধিক মানুষকে বৃক্ষরোপণে অনুপ্রাণিত করার লক্ষ্যে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। পরে আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ওয়ালটনের পণ্য কিনে বার কোড স্ক্যান করে প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাবেন ভাগ্যবান ক্রেতারা।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com