সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বাউবিতে শিক্ষকদের ভূমিকা দায়িত্ব এবং নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাউবিতে শিক্ষকদের ভূমিকা দায়িত্ব এবং নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কর্তৃক আয়োজিত ‘‘দি রুলস, রেসপনসিবিলিটিস এন্ড ইথিক্যাল প্রিন্সিপাল ফর দি ইউনিভার্সিটি টিচার’’ শীর্ষক দুই দিনব্যাপি কর্মশালা (০৮ ও ০৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ সেমিনার হল ও ই-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।
কর্মশালায় অধ্যাপক ড. মাহবুবা নাসরীন গবেষণা পদ্ধতি- প্রস্তাবনা ও নৈতিকতা সম্পর্কিত এবং অধ্যাপক মোস্তফা আজাদ কামাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নৈতিকতা, ভূমিকা ও পেশাদারিত্ব বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও তাঁরা গ্রুপ ওয়ার্ক, ডিসকাশন, প্রেজেন্টেশন, প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কর্মশালাটি পর্যবেক্ষণ করেন।
ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম ও ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানা কর্মশালায় ফ্যাসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের ৬০ জন শিক্ষক দুইটি গ্রুপে দুইদিন ব্যাপি এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com