সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরবাইক থেকে ছিচকে পড়ে তরুণীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরবাইক থেকে ছিচকে পড়ে তরুণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরবাইক থেকে ছিটকে পড়ে মোসাঃ রুনা আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর নামক স্থানে। নিহত রুনা আক্তার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা শামসুজ্জামানের মেয়ে।
পুলিশ জানায়, বুধবার নরসিংদী মনোহরদী উপজেলার নিজ বাড়ি থেকে ফোফাতো ভাই খুরশেদ আলমের সাথে রুনা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর নামক স্থানে আসলে মোটরবাইক থেকে ছিটকে নিচে পড়ে যান রুনা। এসময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় দু’পা থেঁতলে যায়। পরে রুনাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুনা।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com