সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
অমর একুশে বই মেলায় মনিরুল ইসলাম শ্রাবণ এর “রাজকুমার ও তোতা পাখির গল্প” বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত।

অমর একুশে বই মেলায় মনিরুল ইসলাম শ্রাবণ এর “রাজকুমার ও তোতা পাখির গল্প” বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ার তরুণ কবি ও সংগঠক মনিরুল ইসলাম শ্রাবণ রচিত শিশুতোষ শিক্ষামূলক গল্পগ্রন্থ “রাজকুমার ও তোতা পাখির গল্প” বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে ফেব্রুয়ারি বেলা ১১টায় বাংলা একাডেমি আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উম্মোচন মঞ্চে এই মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়। মোড়ক উম্মোচন করেন দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক মণীশ রায় এবং কবি ও কথাসাহিত্যক আমির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার গাজী তানভির আহমেদ, ছড়াকার হুমায়ূন কবির, কবি ফাহিম মুনতাসির, কবি সানিউর রহমান প্রমুখ।
বইটির মোড়ক উম্মোচন করে কথাসাহিত্যিক মণীশ রায় বলেন, বহু জ্ঞানী-গুণী ব্যক্তির জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। অনেক গুনী লেখক নিয়মিতভাবে লেখালেখি করে ব্রাহ্মণবাড়িয়া সুনাম বৃদ্ধি করে চলছেন। এই জেলার নবীন লেখক মনিরুল ইসলাম শ্রাবণ নিজেকে আরও সমৃদ্ধ করে ব্রাহ্মণবাড়িয়ার সুনাম বজায় রাখতে কাজ করে যাবে। তিনি গ্রন্থটির বহুল প্রচার কামনা করেন। বইমেলার আয়োজক কমিটির পক্ষে জানানো হয়, এবারের অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠ দিনের মধ্যেই প্রথম কোন শিশুতোষ গল্পগ্রন্থের মোড়ক উম্মোচন হলো।
বইটির লেখক মনিরুল ইসলাম শ্রাবণ বলেন, নিয়মিত ছড়া, কবিতা লিখলেও এবারই প্রথম শিশুতোষ গল্প লিখি। বেশকিছু দিন শিশু সংগঠক হিসেবে কাজ করার পেরণা থেকেই এই শিশুতোষ গল্প লেখা। আশা করি বইটি পড়ে শিশুরা উপকৃত হবে। তিনি বলেন, মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজরিত এই দিনে আমার প্রথম গল্প বইয়ের মোড়ক উম্মোচন হওয়ায় এই দিনটি আমার কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। তিনি এই বইটি প্রকাশে বিভিন্ন সময় নানান ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য মনিরুল ইসলাম শ্রাবণ শিশু-কিশোর সংগঠন ঝিলমিল একাডেমির এর প্রতিষ্ঠাতা-পরিচালক এবং কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর সভাপতি।
১০টি রঙিন ছবি সম্বলিত ১৬ পৃষ্ঠার চার রংঙে ছাপা “রাজকুমার ও তোতা পাখির গল্প” বইটি প্রকাশ করেছে জ্ঞানজ্যোতি প্রকাশনী, ঢাকা। পরিবেশক ছিন্নপত্র প্রকাশন, ঢাকা। বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বই মেলার ছিন্নপত্র প্রকাশনীর ০৪নং স্টলে ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন লাইব্রেরীতে। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com