সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
সরাইলে করোনা সুরক্ষায় ২২ হাজার মানুষকে গণটিকা প্রদান

সরাইলে করোনা সুরক্ষায় ২২ হাজার মানুষকে গণটিকা প্রদান

সরাইল উপজেলা প্রতিনিধি
একদিনে এক কোটি মানুষকে টিকার আওতায় আনার ঘোষনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৭টি কেন্দ্রে ২২ হাজার মানুষ টিকা নিয়েছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে উপজেলার ২৭ টি টিকা কেন্দ্রে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সাধারন মানুষরা এ টিকা গ্রহণ করেন। এসময় কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নোমান মিয়া জানান, সরাইল উপজেলার সকল ক্লিনিক ,হাসপাতাল, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়, উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ ২৭টি কেন্দ্রে ১২ বছর থেকে সকলকে গন টিকার আওতায় আনার কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে একদিনে ১কোটি টিকা দেওয়া হয়েছে।
সরাইল উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল জানান, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা উপজেলার ২৭টি কেন্দ্রে ২১ হাজার ৬শত এর বেশী মানুষকে প্রথম ডোজ দিতে সক্ষম হয়েছি।
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর জানান, উৎসব মুখর পরিবেশে  আজ সকাল থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে টিকাদান শুরু হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com