সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় হলেও খুশি নন এসপি আনিস

মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় হলেও খুশি নন এসপি আনিস

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় হলেও এতে খুশি নন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এসপি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াকে আমি মাদক মুক্ত করতে চাই। সে জন্য গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা করতে হবে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলা পুলিশের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এ মন্তব্য করেন।
আনিসুর রহমান আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের পাশাপাশি তাদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসপি বলেন, অনেক সময় মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। তবে এখন থেকে দায়িত্ব পালনকালে ২৪ ঘন্টায় পুলিশের শরীরে ক্যামেরা চালু থাকবে। যে ক্যামেরা গুলো একটানা ১২ ঘন্টা রেকর্ড করতে সক্ষম। সে জন্য দুটি করে ক্যামেরা দেওয়া হবে যাতে একটি শেষ হয়ে গেলে আরেকটি চালু থাকে। তিনি বলেন, এসব ক্যামেরা গুলো সরাসরি পুলিশ সুপার কার্যালয় থেকে মনিটরিং করা হবে।
সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com