সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভৈরবের চাঞ্চল্যকর কামাল হত্যা মামলার প্রধান আসামি ওমানকে গ্রেপ্তার

ভৈরবের চাঞ্চল্যকর কামাল হত্যা মামলার প্রধান আসামি ওমানকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব থানার আলোচিত কামাল হত্যা মামলার প্রধান আসামী মোঃ ওমান মিয়া-(৩০) কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হতে গ্রেফতার করেছেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকা হতে তাকে গ্রেফতার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত ওমান মিয়া ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার ওহিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মিয়া ও জাকির মিয়ার সাথে মাদক ব্যবসায়ী ওমান ও তার সহযোগীদের বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবত শত্রুতা পোষণ করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাত ৩ টায় ওমান মিয়ার নেতৃত্বে রাম দা, বল্লাম, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বেআইনী জনতাবদ্ধে কামাল মিয়া ও জাকির মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে কামাল মিয়া ও জাকির মিয়াকে আশষ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ২ ফেব্রুয়ারি দুপর সাড়ে ১২টায় কামাল মিয়া মারা যান। এ ঘটনায় নিহত কামাল মিয়ার পরিবারের পক্ষ থেকে মোঃ ওমান মিয়াকে প্রধান আসামি করে মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া, আহসান উল্লাহসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ভৈরব থানার মামলা নং-০৪, তারিখ-০২/০২/২০২২খ্রিঃ, ধারা-১৪৩/ ৩২৩/৩২৬/৩০৭/৩০২/ ৩৪  পেনাল কোড রুজু করা হয়েছে।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভৈরবের আলোচিত কামাল হত্যা মামলাটি দায়ের করার পর থেকেই হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মুক্তাদির-(২৪), পিতা-ওহিদ মিয়া, সাং-ভৈরবপুর উত্তরপাড়া, ২। ফরহাদ মিয়া-(২৬) পিতা-মারফত আলী, ৩। সাজন মিয়া-(২৮) পিতা-রতন, ৪। আহসান উল্লাহ-(২৬), পিতা-মৃত ফরিদ মিয়া, সর্বসাং-কমলপুর পঞ্চবটি, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদেরকে গত ০২/০২/২০২২ ইং তারিখ অনুমান ২১.৩০ ঘটিকায় ভৈরব থানা এলাকা হতে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেন। কিন্তু হত্যা মামলার প্রধান আসামি ওমান পলাতক ছিলেন। পরে গতকাল রবিবার তাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওমান মিয়াকে ভৈরব থানায় হস্থান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com