সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিগত ৪০ বছরেও বিশ্বে তেলের দাম এতোটা বৃদ্ধি হয়নি ; আইনমন্ত্রী আনিসুল হক

বিগত ৪০ বছরেও বিশ্বে তেলের দাম এতোটা বৃদ্ধি হয়নি ; আইনমন্ত্রী আনিসুল হক

সময়নিউজবিডি টুয়েন্টিফোর
বিগত ৪০ বছরের মধ্যেও বিশ্বে তেলের দাম এতোটা বৃদ্ধি হয়নি যেটা সম্প্রতি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। তিনি বলেন, অতিদ্রুতই ভোজ্য তেলের দাম কিছুটা কমানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন সরকার। দেশের মানুষের কথা চিন্তা করেই এ পদক্ষেপ নিয়েছেন সরকার।
শুক্রবার (১১ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় আইনমন্ত্রী আরো বলেন, শীগ্রই জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নতুন নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তারা দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস তারা তাদের প্রথম কাজ হিসেবে জেলা পরিষদের নির্বাচন দেবেন।
বর্ধিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সাবেক সাংসদ মোঃ শাহ আলম, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভুইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা পৌরসভার মেয়র এমজে হাক্কানী, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com