সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
বিজয়নগরে তথ্য আপা র আয়োজনে উঠান বৈঠক

বিজয়নগরে তথ্য আপা র আয়োজনে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

নারীদের সচেতন করার লক্ষে বাংলাদেশ নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ক্ষমতায়ন প্রকল্পের আওতায় তথ্য আপা র আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বুধবার ১৬ মার্চ বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর বাড়ীতে বিজয়নগর উপজেলা তথ্য আপা র আয়োজনে এলাকার অর্ধ শতাধিক নারী নিয়ে উঠান বৈঠক হয়।উপজেলার তথ্য সেবা কর্মকর্তা মেহের নওরীন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী শামীম। উপজেলা তথ্য সেবা সহকারী সুস্মিতা সরকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য সেবা সহকারী জয়নব বেগম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা, শিক্ষা অফিসার শাহনাজ বেগম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সদস্য হীরা আহাম্মেদ জাকির প্রমুখ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com