সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে হবে : নারায়ন সাহা মণি

আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে হবে : নারায়ন সাহা মণি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
১৯৪৭ সালে ভারত ভাগের পরে পূর্ব পাকিস্তানের আমরা হিন্দুদের সংখ্যা ছিল ৩৭%, মুক্তিযুদ্ধের সময় সেটা ২১/২২ % নেমে আসে বর্তমানে সেটা ৯% এসে দাঁড়িয়েছে। আগামী ৫০ বছর পরে সেটা এমন অবস্থানে দাঁড়াবে হিন্দুদের দেখতে জাদুঘরে দৌড়াতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশের পুজা উৎযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ শাহা মণি।
শনিবার (১৯ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পুজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা বলেন।
নারায়ণ সাহা মণি আরো বলেন, আমাদের দুর্ভল মানুষিকতা পরিহার করে শিক্ষা, ঐক্য, সম্প্রীতিতে আরো এগিয়ে যেতে হবে। আমরা নিজের অধিকার নিজেরা আদায় করার মানুসিকতা তৈরি করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন,ভারত আপন ভেবে সুযোগ সুবিধা দেয় বলে কিছু হলেই নিজের জন্মভূমি ছেরে দৌড়ে চলে যাওয়া কাপুরুষের কাজ।এক সাথে চলতে গেলে ভাল মন্দ থাকবেই। মন্দের যথাযথভাবে বিচার করতে হবে ভালকে সাধুব্যক্তি জানাতে হবে। আমরা নিজেরা নিজেদের জন্য ঐক্যবদ্ধ ভাবে সুবিধা অসুবিধায় এগিয়ে আসলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না।
বিজয়নগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মতি লাল সরকার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী ও বিষু চন্দ্র দেব এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিল বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি জে এম ভৌমিক।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শমরেস রঞ্জন রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী,কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, মতিলাল রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সন্তুষ দেব, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র সাহা বাপ্পি প্রমুখ।
সম্মেলনে ২য় অধিবেশনে অশোক কুমার ভৌমিককে সভাপতি ও কার্তিক চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com