সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
এক ভাইয়ের মৃত্যুর দুই ঘন্টা পর আরেক ভাইয়ের মৃত্যু।। এলাকায় শোকের ছায়া 

এক ভাইয়ের মৃত্যুর দুই ঘন্টা পর আরেক ভাইয়ের মৃত্যু।। এলাকায় শোকের ছায়া 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

মিলন খাঁ (৬৫) নামে বড় ভাইয়ের মৃত্যুর ঠিক দুই ঘন্টা পর ইউনুস খাঁ (৫৫) নামে আরেক ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ হৃদয় বিদারক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের জামির হোসেন খাঁ এর ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে বড় ছেলে মিলন খাঁ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বড় ভাইয়ের মরদেহ যখন দাফনের প্রস্তুতি নিচ্ছেন পরিবার ও আত্মীয় স্বজনরা ঠিক তখনই বিকেল ৪ টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরেক ভাই ইউনুস খাঁ। এসময় তাকে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইউনুস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মিলন খাঁ এর আপন ছোট ভাই। এ ঘটনায় পরিবার পরিজন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনসহ পুরো এলাকা জুড়ে চলছে শোকের ছায়া। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইউনুস খাঁ মারা গেছেন। তবে ধারণা করা হচ্ছে বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেড়ে তিনিও হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com