সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ফলোআপ-সরাইলে কবরস্থানের গাছে ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে।। দাঁত জামা ও জুতা দেখে সনাক্ত 

ফলোআপ-সরাইলে কবরস্থানের গাছে ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে।। দাঁত জামা ও জুতা দেখে সনাক্ত 

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি কবরস্থানের গাছ থেকে উদ্ধার হওয়া ঝুলন্ত মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম মোঃ আবু তাহের (৭০)। নিহতের বাড়ি জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে। মরদেহটি উদ্ধারের পর তার ছেলে-মেয়েরা এসে মরদেহটি সনাক্ত করেন। তবে মরদেহটি দীর্ঘদিন আগের হওয়ায় তা পচে নষ্ট হয়ে যায় ।
বুধবার (২৩ মার্চ) আড়াইটার সময় উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নিহতের ছোট ভাই ফারুক মিয়া বলেন, আবু তাহের আমার বড় ভাই। গত ২৮ ফেব্রুয়ারী তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। ৭মার্চ আমরা সরাইল থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করি। দীর্ঘদিন যাবৎ তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে বারপাইকা কবরস্থানে একটি লাশ পাওয়া গেছে শুনে আমরা দৌঁড়ি আসি। এসে দেখি  আমাদের বড় ভাই আবু তাহের । দাঁত, জামা ও জুতা দেখে আমরা তাঁকে চিনতে পারি।’
এ ব্যাপারে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, কবরস্থানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মরদেহটি অন্তত ২০-২৫ দিন আগের। এর নিচের অংশ শিয়াল খেয়ে নষ্ট করে ফেলেছে। ওপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে।
তিনি আরও বলেন, কবরস্থানটি গহীন অরণ্যে হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া ছিল না। দীর্ঘদিন যাবত এখানে কাউকে কবরও দেওয়া হয়নি। গ্রামের এক বাড়ির ছাগল কবরস্থানটিতে ঢুকে যায়। দুই কিশোর ছাগলটি আনতে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে গ্রামবাসীকে জানায়। তারা কবরস্থানে ঢুকে মরদেহটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com