সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব নাট্য দিবসে সাহিত্য একাডেমির নাটক ও শুভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব নাট্য দিবসে সাহিত্য একাডেমির নাটক ও শুভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব নাট্য দিবসে সাহিত্য একাডেমি শুভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে জাতীয় বীর আবদুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা ও নাটক প্রদর্শন করা হয়েছে।
আলোচনা সভায় সাহিত্য একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্য ফারুক আহমেদ এর সভাপতিত্বে অংশগ্রহণ করেন
নতুন মাত্রার সভাপতি ও নাট্য নির্দেশক আল আমিন শাহীন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য, নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙর ব্রাহ্মণবাড়িয়া সভাপতি শামীম আহমেদ ও খালেদা মুন্নী।
আলোচনা শেষে ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে পাকিস্তানি হানাদার ও স্থানীয় রাজাকারদের ভূমিকা নিয়ে রচয়িত নাটক রক্তাক্ত ৭১, নাটকটি লিখেছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, নির্দেশনা দিয়েছেন আল আমিন শাহীন, শিল্প নির্দেশনা দিয়েছেন পাভেল রহমান। নাটকে অভিময় করেন সাহিত্য একাডেমি জামিনুর রহমান, নাঈম রহমান, নুসরাত জাহান বুশরা, সাথী ইসলাম, রিপন দেবনাথ, সৈকত হোসেন জয়, নূর মাহদী এহতেশাম, সানজিদা আক্তার, সাব্বির আহমেদ, মেহেদী হাসান বিনয়, রাইসুল ইসলাম সাব্বির, সাঈদ সরকার। পরিবেশনায় সাহিত্য একাডেমি। অনুষ্ঠান পরিচালনা করেন সোহেল আহাদ। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com