সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে আসামীর ধাক্কায় পা ভেঙ্গে পুলিশ সদস্য হাসপাতালে

কমলগঞ্জে আসামীর ধাক্কায় পা ভেঙ্গে পুলিশ সদস্য হাসপাতালে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন মামলার আসামীর ধাক্কায় খাদে পড়ে পা ভেঙ্গে মৃত্যুঞ্জয় নামের এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পলাতক ওই আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জানা যায়, গত সোমবার (০৪ এপ্রিল) গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের দক্ষিণকানাইদাসী গ্রামে নারী নির্যাতন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইব্রাহিম মিয়াকে গ্রেফতারে অভিযানে পরিচালনা করেন কমলগঞ্জ থানার চার পুলিশ কর্মকর্তা। এসময় তাকে রাস্তার উপরে পেয়ে আসামীকে ধরতে চাইলে ইব্রাহীম মিয়া কমলগঞ্জ থানার এএসআই মৃত্যুঞ্জয় সরকারকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ১০-১৫ ফুট নিচে পড়লে ঘটনাস্থলেই পা ভেঙ্গে যায়। এসময় আসামী ইব্রাহিম দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। পলাতক ইব্রাহিম মিয়া দক্ষিণ কানাইদাসী গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে ধরতে সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com