সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
বিজয়নগর থেকে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার 

বিজয়নগর থেকে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে  শাহ আলম-(৩০) নামে এক যুবকে ১টি ওয়ান সুটার গান, ০৫ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (০৮ এপ্রিল) দুপুর ১২ টা ৫০ মিনিটে উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে মর্মে খবর পেয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ০১ টি  ওয়ান শুটার গান, ০৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪,ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com