সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সরাইলে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

সরাইলে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

শফিকুর রহমাস//সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোমবার ভোর রাতে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ফসলী জমি, প্রায় শতাধিক আধাকাঁচা-কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এসময় পাকা ধানসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার উপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে উপজেলার শাহজাদাপুর, পানিশ্বর, পাকশিমুল ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। পাশাপাশি ঝড় ও শিলাবৃষ্টির কারণে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
শাহজাদাপুর ইউনিয়নের কৃষক জানান, মামুন খান, মোঃ তাজুল ইসলাম, মোঃ হাবিব, দৌলত খানসহ আরো অনেকে জানান, সোমবার ভোর রাতে হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে তাদের গ্রামে তার নিজের ঘরসহ অনেক ঘরবাড়ির চালা উড়িয়ে নিয়ে গেছে। আমাদের গাছপালাসহ শিলাবৃষ্টির কারণে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
শাহজাদাপুর ইউনিয়নের চেয়ারম্যান আসমা বেগম জানান, শাহজাদাপুর ইউনিয়নের অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, গাছ পালাসহ বি আর ২৮পাকা  ধান শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে।
পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান কাউছার আহমেদ  জানান, জয়ধর কান্দি করিমপুর  গ্রামের ১০টি  ঘর বিধ্বস্ত হয়েছে, ফসলী জমি নষ্ট হয়েছে অর্ধশতাধিক গাছ পড়ে গেছে।
উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ একরাম হোসেন জানান, সোমবার ভোর রাতে হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টির কারণে কৃষকের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাহার তালিকা করছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com