সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেট পড়ে ইউপি অফিসে ঢুকে ভাংচুর।। হামলাকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেট পড়ে ইউপি অফিসে ঢুকে ভাংচুর।। হামলাকারী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেট পড়ে ইউনিয়ন পরিষদ অফিসে ঢুকে ভাংচুর করেছেন নাজির ভুইয়া (৪২) নামে এক ব্যক্তি।
রবিবার (২৪ এপ্রিল) দুপুর পৌঁনে ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ভাংচুরের ঘটনাটি ঘটেছে।
ঘটনার পর হামলাকারী নাজির ভুইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা (পশ্চিম) গ্রামের মৃত নান্নু ভুইয়ার ছেলে।
জানা যায়, হামলাকারী নাজির ভুইয়া লেবানে ছিলেন। সেখানে কর্মরত থাকাকালীন একই গ্রামের গিয়াস উদ্দিনের কাছে ভিসা সংক্রান্ত বিষয়ে টাকা পাওনা ছিলো। সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা এলাকার সাহেব সর্দারদের সাথে নিয়ে সালিশ বৈঠক করেন। বৈঠকে ২ লাখ টাকা জরিমানা করে ঘটনাটির মীমাংসা করেন উপস্থিত সাহেব সর্দারগন ও চেয়ারম্যান। পরে সালিশে রায়ের দুই লাখ টাকা চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লার কাছে জমা দেন বিবাদী। সেই টাকা চেয়ারম্যান নাজির ভুইয়াকে না দেওয়ায় বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন নাজির। এর জের ধরে রবিবার দুপুর পৌঁনে ১২ টায় মাথায় হেলমেট পড়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাংচুর করেন। এসময় উপস্থিত লোকজন নাজির ভুইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা জানান, কেন সে ভাংচুর করেছে তা আমার বোধগম্য হচ্ছে না। সালিশের রায়ে টাকা আমার কাছে জমা আছে। আগামীকাল সোমবার সে টাকা দেওয়ার কথা ছিলো।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে হামলাকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com