সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাউবি’র বোর্ড অব গভর্নরস এর ১৮৩তম সভা অনুষ্ঠিত

বাউবি’র বোর্ড অব গভর্নরস এর ১৮৩তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস (বিওজি) এর ১৮৩ তম সভা আজ ২৪ ফেব্রুয়ারি রবিবার দুপুর ৩.০০টায় বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে বাউবি’র ঢাকা অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ (সংশোধিত ২০০৯) এর ১৯(১) (ঘ) ও (ঙ) ধারামতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাউবি’র চ্যান্সেলর কর্তৃক বোর্ড অব গভর্নরস (বিওজি) এর সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আবু বকর ছিদ্দীক, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মো. মকবুল হোসেন, পিএএ, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং একই আইনের ধারা ১৯(১) (চ) মোতাবেক নিয়োগপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেখ কবির হোসেন, সভাপতি, বোর্ড অব ট্রাস্টিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সভাপতি, বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমিতি, অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান, সুপারনিউমারারি অধ্যাপক, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনিস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান এবং একই আইনের ধারা ১৯(১) (খ) ও (গ) মোতাবেক নিয়োগপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, প্রো-উপাচার্য (শিক্ষা), ও অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, ট্রেজারার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ সভায় অংশ নেন।
বাউবি’র বোর্ড অব গভর্নরস এর ১৮৩তম সভা সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। এছাড়া সভায় অংশগ্রহণকারী অন্যান্য সদস্যরা হলেন- অধ্যাপক সুফিয়া বেগম, ডিন, স্কুল অব এডুকেশন, অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, ডিন, ওপেন স্কুল, অধ্যাপক ডা. সরকার মো: নোমান, ডিন, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি ও অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সভায় বোর্ড অব গভর্ণরস্ এর  সচিব ও বাউবি রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সভা শুরুর পূর্বে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বিওজি’র নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। বোর্ড অব গভর্ণরস্ এর নতুন সদস্যগণ বাউবি’র উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিওজি’র এ সভায় বিশ্ববিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ ইস্যূ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com