সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
কসবায় ভাতিজার হাতে চাচা খুন

কসবায় ভাতিজার হাতে চাচা খুন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আবু বক্কর (৫৫) নামে এক ব্যক্তি তার ভাতিজার হাতে খুন হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে কসবার খাড়েরা গ্রামে বাড়ির সীমানা ঘরের পানি পড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। নিহত আবু বক্কর খাড়েরা গ্রামের আফজাল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের আফজাল আলীর ছেলে আবু বক্কর ও রুকু মিয়ার বাড়ি পাশাপাশি হওয়ায় আবু বক্করের একটি ঘরের ছালের পানি রুকু মিয়ার বাড়ির সীমানায় পড়ে।এ নিয়ে সোমবার সকালে রুকু মিয়ার ছেলে সবুজের সাথে আবু বক্করের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সবুজ দেশীয় অস্ত্র দিয়ে তার চাচা আবু বক্করকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এতে আবু বক্কর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com