সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
বিজয়নগরে ৭ দাঙ্গাবাজ আটক

বিজয়নগরে ৭ দাঙ্গাবাজ আটক

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষে আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মে) বিকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় ৭ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মনির হোসেন-(৩০), আনোয়ার হোসেন-(৩৫), আইনুল ইসলাম-(৩৮), লুতফুর রহমান-(৩৮), ছুট্রু মিয়া-(৩৪), ফারুক মিয়া-(৩৫), ও নুর আহমেদ-(৩৮)।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, উপজেলার বুধন্তি গ্রামের লুতফুর রহমান ও মনির মিয়ার মধ্যে বাথরুমের চালের উপর আমগাছের ডাল যাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ৭ দাঙ্গাবাজকে আটক করা হয়।
বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ জন দাঙ্গাবাজকে আটক করেছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com