সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে চাপের মুখে ২১ মাসের বকেয়া বেতন পেলেন এক খণ্ডকালীন শিক্ষক

বিজয়নগরে চাপের মুখে ২১ মাসের বকেয়া বেতন পেলেন এক খণ্ডকালীন শিক্ষক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চাপের মুখে ২১ মাসের বকেয়া বেতন পেলেন এক খণ্ডকালীন শিক্ষক। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকদের চাপ ও গণমাধ্যমে একাধিক নিউজ প্রকাশ হওয়ায় খণ্ডকালীন এক শিক্ষকের ২১ মাসের বকেয়া বেতন পরিশোধ করতে বাধ্য হয়েছেন উপজেলার চান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৩৭ জন অভিভাবক সদস্যের দেওয়া অর্থ কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ মে সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ পারভীন ও সহকারী শিক্ষা অফিসার, এডহক কমিটির সভাপতি মোঃ মানিক ভূইয়া তদন্তে আসেন। এসময় সুমিত্রা রানী দাস নামে একজন খণ্ডকালীন শিক্ষক ২১ মাসের বকেয়া বেতন প্রধান শিক্ষক না দিয়ে বিভিন্ন তালবাহানা করছেন বলে অভিযোগ করেন। পরে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তদন্ত কমিটির সদস্যবৃন্দ খণ্ডকালীন শিক্ষকের বকেয়া বেতন না দেওয়ার কারণ জানতে চান ও তাৎক্ষণিক পরিশোধের জন্য নির্দেশ দেন। এসময় অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ উক্ত ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তার ব্যক্তিগত একাউন্ট থেকে ৪২ হাজার টাকার একটি চেক প্রদান করেন।
খণ্ডকালীন শিক্ষক সুমিত্রা রানী দাস এ প্রতিবেদককে জানান, আমি দীর্ঘদিন বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছিলাম। তদন্তের দিন আমি উপস্থিত না থাকার জন্য প্রধান শিক্ষক হারুন স্যার আমাকে চাপপ্রয়োগ করলেও আমি উপস্থিত হয়ে মানবেতর জীবনযাপনের কথা সবাইকে খুলে বলি। তখন উপস্থিত সবাই আমার কথা শুনে তাকে তাৎক্ষণিক বকেয়া বেতন পরিশোধের জন্য নির্দেশ দেন ও এর কারন জানতে চান। পরে প্রধান শিক্ষক ৮ জুন ২০২২ ইং তারিখ লিখে একটি ৪২ হাজার টাকার চেক প্রদান করেন। এখন ৮ তারিখ চেক ভাঙ্গিয়ে নগদ টাকা পেলেই অনেক ঋন পরিশোধ করে সংসারের কিছুটা সংকট নিরসন হবে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মানিক ভূইয়া বলেন, তদন্তে গিয়ে একজন শিক্ষকের ২১ মাসের বকেয়া বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করার কথা শুনে বিস্মিত হয়েছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com