সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
কমলগঞ্জে বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

কমলগঞ্জে বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদোত্তীর্ণ ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির নির্বাচন ও তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় ভানুগাছ বাজার চৌমুহনী এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক ব্যবসায়ী।প্রবীণ ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহুর সভাপতিত্বে ও সৈয়দ নাজমুল হাসান মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা সুয়েব আহমদ, শেখ নোমান আহমেদ, শওকত সরোয়ার চৌধুরী, মো. গউছ মিয়া, তারেকুল ইসলাম পাটোয়ারী, মিলাদ তরফদার প্রমুখ।বক্তারা বলেন, “দীর্ঘ ১০ বছর ধরে বণিক সমিতির কোনো নির্বাচন না হওয়ায় বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান কমিটির কোন বৈধতা নেই।”
তারা আরও জানান, আগামী সাত দিনের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ব্যবসায়ীদের মতে, নিয়মিত নির্বাচন না থাকায় বাজারে অনিয়ম বেড়েছে এবং ব্যবসায়ীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com