সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
শেখ হাসিনার হামলাকারীকে কাজ দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে মানববন্ধন  

শেখ হাসিনার হামলাকারীকে কাজ দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে মানববন্ধন  

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়াহীদুজ্জামান এর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মে) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন যুব সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী কেন্দ্রীয় বিএনপি নেতা, ২০০১ সালে ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন দাখিলকারী ও নাশকতাসহ ১২ মামলার আসামী আল-আরাফাত সার্ভিস লিমিটেডের মালিক আবু তালেব। বিএনপি নেতা আবু তালেবের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান ষড়যন্ত্র করে আসছেন। তাই অবিলম্বে এই তত্ত্বাবধায়ককে অপসারণের দাবি জানাচ্ছি। তা নাহলে তার অপসারণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু নাছের সজরুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভুইয়া শিপু, জেলা যুবলীগ নেতা এমদাদ ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা মমিনুল ইসলামসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com