সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে ছেলের হাতে বাবা খুন  

কমলগঞ্জে ছেলের হাতে বাবা খুন  

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে।রোববার (৩০মে) রাত ১২টায় আদমপুর ইউনিয়নের মুসলিম মণিপুরী পল্লী কেওয়ালীঘাটে ঘটনাটি ঘটেছে।ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।  রবিবার রাত সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে সরজমিন খোঁজ নিয়ে জানা যায়, আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামের মনিপুরী মুসলিম  সম্প্রদায়ের আব্দুল গফুর (৬০) গ্রামে এক বাড়িতে  দাওয়াত খেয়ে রাত সাড়ে এগারোটায় ঘরে ফিরেন। এসময় হঠাৎ করে তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩১) ঘরের  গ্রীলের দরজা আটকে লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। ছেলের হাত থেকে  স্বামীকে বাঁচাতে গেলে মা অর্থাৎ গফুরের স্ত্রী হাসতুন বেগমও মারাত্মক আহত  হন।পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য জুমের আলী  বলেন, জহিরুলের মা বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  তার  অবস্থাও আশংকাজনক। ঘটনার পর থেকে ঘাতক জহিরুল পলাতক।
কমলগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক পবিত্র কুমার  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর সাথে আলাপ করলে জানা যায়, জহিরুল খুব উগ্র প্রকৃতির লোক।এর আগেও সে তার  বাবা, মাকে মারধর  করেছে।
কমলগঞ্জ পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com