সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মোহাম্মদ আরজু

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মোহাম্মদ আরজু

সময়নিউজবিডি টুয়েন্টিফোর
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার গুণী সাংবাদিক মো. আরজু মিয়া। জমকালো আয়োজনে দেশে প্রথমবারের মতো মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন গুণী সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। এছাড়া রাজধানীর ১১ জনকে সাহসী সাংবাদিকতায় অবদান রাখায় অ্যাওয়ার্ড দিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৩০ মে) রাতে রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে জমকালো অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হিসেবে ক্রেস্ট, সম্মাননাপত্র ও এক লাখ টাকা তার হাতে তুলে দেয়া হয়। মো. আরজু মিয়া একাধারে বাংলাদেশ টেলিভিশন, দৈনিক ইত্তেফাক ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’-এর জুরিবোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
৬৪ জন সাংবাদিকের মধ্যে চট্টগ্রাম বিভাগের গুণী সাংবাদিকরা হলেন- চট্টগ্রাম জেলা থেকে নাছির উদ্দিন চৌধুরী, কুমিল্লার আবুল হাসানাত বাবুল, ফেনীর ওছমান হারুন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ার মো. আরজু মিয়া, রাঙ্গামাটির এ কে এম মকছুদ আহমেদ, নোয়াখালীর একেএম জুবায়ের, চাঁদপুরের গোলাম কিবরিয়া, লক্ষীপুরের হোসাইন আহমেদ হেলাল, কক্সবাজারের প্রিয়তোষ পাল পিন্টু, খাগড়াছড়ির তরুণ কুমার ভট্টাচার্য ও বান্দরবানের প্রিয়দর্শী বড়ুয়া।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা বুবলি। অনুষ্ঠানটি একযোগে দেশের বেশকিছু টেলিভিশন, গণমাধ্যমগুলোর ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
সাংবাদিক মো. আরজু মিয়া বলেন, ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এ আমার নাম অন্তর্ভুক্ত হওয়ায় দীর্ঘ সাংবাদিকতার জীবনে অনেক বড় স্বীকৃতি। মফস্বল সাংবাদিকতা জীবনে এটা আমার কাছে বিরল সম্মান। যা জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com