সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে

শামিম ইশতিয়াক, ময়মনসিংসহ প্রতিনিধি

মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে সকাল পর্যন্ত ১৬৮ জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৪ জন ভর্তি হয়েছে।

ময়মনসিংসহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. এ বি এম সামসুজ্জামান সেলিম জানান, ভর্তিকৃত রোগীদের রোগ সংক্রান্ত ইতিহাসে জানা গেছে সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে এসে ভর্তি হয়েছেন। কোন রোগীই ময়মনসিংহে আক্রান্ত হয়েছে এ ধরনের কোন তথ্য এখনো পাওয়া যায়নি। তিনি আরো জানিয়েছেন, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা প্রদান করেছি। ডেঙ্গু রোগীদের সব ধরণের পরীক্ষা ও চিকিৎসা হাসপাতাল থেকেই বিনা মূল্যে দেয়া হচ্ছে।

পাশাপাশি তাদের বিনামূল্যে মশারী সরবরাহ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানান, এখানে ভর্তিকৃত রোগীদের মধ্যে আশঙ্কাজনক কোন রোগী নেই। এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে জেলার উপজেলা পর্যায়ে ১১টি টিম ডেঙ্গু শনাক্ত করণের কাজে নিয়োজিত রয়েছে। গত তিনদিন যাবৎ ডেঙ্গু সন্দেহ রোগীদের এন্টিজেন টেস্ট বিনা মূল্যে জেলার ১২টি উপজেলা হাসপাতালে করানো হচ্ছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com