সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সামপ্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সরাইলে বিশেষ সভা অনুষ্ঠিত

সামপ্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সরাইলে বিশেষ সভা অনুষ্ঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি
সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় একইসাথে সিদ্ধান্ত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাইল উপজেলার কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারিতে রাখা হবে। যে কোনো পরিস্থিতিতে সরাইলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে সরাইল থানা পুলিশ, বিজিবি, র‍্যাব-আনসার, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাথে থাকবেন। কোথাও কোন ধরণের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পূর্বেই সম্মিলিতভাবে তা নিয়ন্ত্রণ করা হবে। একই সাথে উপজেলা, ওয়ার্ড পর্যায়ে সবাই মিলে সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করবেন।
আইন শৃঙ্খলা বিষয়ক এই বিশেষ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দেবদাস সিংহ রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com