সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
জনগণের আস্থার মর্যাদা রাখতে সকল ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার এখনি সময়

জনগণের আস্থার মর্যাদা রাখতে সকল ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার এখনি সময়

মুফতী মোহাম্মদ এনামুল হাসান

দেশে চলমান অসুস্থ রাজনীতির মাত্রা ছাড়িয়েছে। রাজনৈতিক সংগঠন গুলোতে দেশ,জনগণের কল্যাণে নেই কোন কর্মসূচী। সুষ্ট রাজনীতির পরিবেশ প্রায় অকার্যকর। নেতাকর্মীদের মাঝে নেই কোন সৌহার্দপূর্ণ আচরণ। একদল আরেকদলকে ঘায়েল করতে প্রতিশোধ ও হিংসাত্বক মনোভাব বৃদ্ধি পেয়েছে বহুগুণে।যারকারনে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এক এলোমেলো অবস্থা। যে যার মতো করে চলছে, নেই কোন জবাবদিহিতা।

একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে যেমন সুস্থ রাজনৈতিক চর্চার প্রয়োজন তেমনি প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা। ক্ষমতা আর অর্থ রাজনীতিবিদদের জনগণ থেকে অনেকদূর নিয়েগেছে। রাজনীতিবিদরা জনগণ থেকে এতো দূরে চলে গেছে যে, জনগণের কি প্রত্যাশা তা ও আজ তারা বুঝতে পারেনা। ক্ষমতা অর্থ তাদেরকে এতো ই বোবা ও বধির করে দিয়েছে যে, জনগণের ন্যায্য দাবি তাদের কানে ও পৌছয় না, এমনকি মুখ দিয়ে বলতে ও পারেনা।

দেশের রাজনীতিবিদদের যখন এ দূরঅবস্থা তখন দেশ ও দেশের জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ইসলামী রাজনৈতিক দল সমূহ ও ইসলামী নেতৃবৃন্দদের এগিয়ে আসা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।জবাবদিহিতায় বিশ্বাসী ইসলামী রাজনীতিবিদদের প্রতি আগের যেকোনো সময়ের চেয়ে জনগণ এখন আরো বেশি আস্থাশীল। ইসলামী রাজনীতিবিদদের ও সেই আস্থার প্রতি সম্মান দেখাতে হবে। আলেম উলামা তথা ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের আস্থার মর্যাদা রাখতে সকল ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার এখনি সময়।
আলেম উলামাগণ যদি এই সুযোগ হাত ছাড়া করে ফেলে তাহলে বাংলাদেশ ও দেশের জনগণের ভবিষ্যৎ অন্ধকার।
দেশের মানুষ আজ পাপাচারের দিকে দিনদিন অগ্রগামী হয়ে যাচ্ছে অনেক। কিন্তু নীতি নৈতিকতা, মূল্যবোধ সবকিছুই হারিয়ে গেছে আজ।
যখন জমিনে গোমরাহি, পাপাচারের সীমালঙ্ঘন করে ফেলে তখনই জলে স্থলে মহান প্রভূর পক্ষ থেকে নেমে আসে বিভিন্ন আযাব গজব। যার দ্বারা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে অনেক।
সম্প্রতি দেশের বন্যা পরিস্থিতি, ডেঙ্গু জ্বর সহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বৃদ্ধি ই পাচ্ছে বহুগুণে। এ-র থেকে পরিত্রাণের ব্যবস্থা না করে উল্টো তার মোকাবিলা করার কথা বলছে রাষ্ট্র। যা কখনো ই সম্ভব নয়।
আজ উলামায়ে কেরামদের ই দেশ ও জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে। বান্দাহকে পূনরায় তার প্রভূর সাথে সম্পর্কোউন্নয়ন ঘটাতে তাওবার আহবান জানিয়ে এগিয়ে আসতে হবে।

লেখক
যুগ্ম সম্পাদক
ইসলামী ঐক্যজোট
ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখা।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com