সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
আখাউড়া শতাধিক ছিন্নমূল মানুষ পেল বিনামূল্যে স্বাস্থসেবা

আখাউড়া শতাধিক ছিন্নমূল মানুষ পেল বিনামূল্যে স্বাস্থসেবা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
স্বেচ্ছাসেবী সংগঠন আত্মীয়ের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে শতাধিক ছিন্নমূল অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত এসব রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এসময় তাদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ছাড়াও সকলকে বিনামূল্যে ঔষদ প্রদান করা হয়।
চিকিৎসা দেন আত্মীয়ের সংগঠক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার লুৎফর রহমান।
এসময় আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী, প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক শেখ দিপু, সুজন সাহা, সমন্বয়ক রাকিব হাসান, ইসমাইল হোসেন, নূরে আলম চৌধুরী, শেখ আল আমিন, আল মামুন চৌধুরী, আত্মীয়ের প্রবাসী সংগঠক আবু সাঈদ, দেবালয় ঘোষ দুলন, মমতা ঘোষ, আশরাফুল ইসলাম শোয়েব, অনিক চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৭ আগষ্ট প্রতিষ্ঠিত হয় আত্মীয়। এখন পর্যন্ত সংগঠনে ২ হাজারের অধিক সদস্য রয়েছে। রক্ত দিয়েছে ১ হাজার ৫৯ জনকে। তাছাড়া সামাজিক সাংস্কৃতিক কাজেও সংগঠনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com