সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে ৯ টি স’মিলের সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়

বিজয়নগরে ৯ টি স’মিলের সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লাইসেন্স না থাকায় ৯ টি স’মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও একটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ।
এ ব্যাপারে ইউএনও ইরফান উদ্দিন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় বিজয়নগর উপজেলার হরষপুর, পাহাড়পুর, বিষ্ণুপুর ও চম্পকনগর ইউনিয়নে লাইসেন্সবিহীন স’মিল চালানো হয় বলে জানতে পারি। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২৬টি স’মিলের মধ্যে ৯টির কোনও ধরনের লাইসেন্স না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় ও একটির মালিককে আগেও এসিল্যান্ড সতর্ক করার পরও না মানায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, উপজেলার বাকি ইউনিয়নে ধারাবাহিক অভিযান পরিচালিত হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com