সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ ভোলা জেলা ছাএদলের সভাপতি নূর আলম ও সেচ্ছাসেবকদল নেতা আব্দু রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি।
সোমবার (২৯ আগস্ট) বিকেল ৫ টায় সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান জিল্লু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন ভুইয়া শিশির।
পৌর বিএনপির আহ্বায়ক মোঃ নজির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন জুলুম অত্যাচার নির্যাতনের সমালোচনা করে সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও দেশে চলমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com