সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম এর বিরুদ্ধে অপপ্রচার এর নিন্দা ও প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম এর বিরুদ্ধে অপপ্রচার এর নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলামকে জড়িয়ে ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগদান ও বিএনপির কর্মসূচীতে অংশগ্রহণের নামে স্যোসাল মিডিয়ায় মিথ্যা বিভ্রান্তমূলক বানোয়াট প্রচারণা করে যাচ্ছে মোহাম্মদ বিন ইমন নামে এক ব্যক্তি ও তার অনুসারীরা।
মোহাম্মদ বিন ইমন নামের ফেইসবুক আইডি থেকে এমন পোস্ট এর পক্ষের চেয়ে বিপক্ষে অসংখ্য মন্তব্য পড়ছে।
এমন-ই একজন বিজয়নগর উপজেলা যুবদল এর সদস্য সচিব মোঃ লিটন মুন্সি একটি মন্তব্য করেন যা হুবহু তুলে ধরা হলো “জনাব আপনার তথ্যটি ভুল। গত দুই দিন আগে হরষপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ছবি। আপনি যার ছবি পোষ্ট করেছেন উনি আমাদের বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব কাবিরুর রহমান মনির। উনার বাড়ি কেনা। সুতরাং আমাদের দলে যথেষ্ট কর্মী আছে। আপাতত ছাত্রলীগের কেউ আমাদের প্রয়োজন নেই”।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা ও আমার অগ্রগতির প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে যে সব অপশক্তি অপপ্রচার চালাচ্ছে সেই গুজব কারিদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচারকারিদের আর ছাড় দিব না।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com