সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাগরিকত্ব দিয়েছেন বঙ্গবন্ধু আর আমি দিচ্ছি ঘর- চা শ্রমিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নাগরিকত্ব দিয়েছেন বঙ্গবন্ধু আর আমি দিচ্ছি ঘর- চা শ্রমিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আওয়ামীলীগ সভানেত্রী ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আমি দিচ্ছি তাদেরকে ঘর। কারন চা বাগান দেশের একটি সম্পদ ও সৌন্দর্য। সুতরাং এ শিল্পকে ও শিল্পের সাথে সংশ্লিষ্টদের বাঁচিয়ে রাখতে হবে। কারন চা শ্রমিকদের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের দলই ভ্যালি মাঠে প্রধানমন্ত্রীর বাসভবন গনভবন থেকে ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের চা শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস প্রদানকালে তিনি তিনি এসব কথা বলেন।
দলই ভ্যালি মাঠে ৯২ টি চা বাগানের শ্রমিকরা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এ ছাড়াও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা বাগান গুলোতে ৩টি করে প্রজেক্টরের মাধ্যমে চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সটি দেখানো হয়।
এদিকে, হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগান, সিলেটের লাক্কাতুরা চা বাগান ও চট্রগ্রামের কর্ণফুলী চা বাগানের শ্রমিকদের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে কথা বলেন। ভিডিও কনফারেন্স গুলোতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও চা শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com