সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী কাজল আক্তার কুসুম-(১৩)। 
বৃহস্পতিবার (০৮ আগস্ট ২০১৯) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার মিন্দালী পাড়ায় বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এই বিয়ে ভেঙ্গে দেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের মা হারিজা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেনা মর্মে তার কাছ থেকে মুচলেকা আদায় করেন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের  পশ্চিম মেড্ডার মিন্দালীপাড়ার প্রবাসী মোকতার হোসেনের কন্যা গভঃ মডেল গালর্স হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কাজল আক্তার কুসুমের সাথে পৌর এলাকার ভাদুঘর গ্রামের বাহার মিয়ার ছেলে ফুলন মিয়া (আসিফ) এর বিয়ের দিন ধার্য্য করা হয়। বৃহস্পতিবার এই বিয়ে হওয়ার কথা ছিলো। সহপাঠীর বাল্য বিয়ের বিষয়টি মেনে নিতে পারেনি গভঃ গালর্স হাই স্কুলের স্টুডেন্ট কাউন্সিলের সদস্যরা। গত বুধবার তারা বিষয়টি অবহিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে না পেয়ে তারা চলে আসেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে বরপক্ষ পৌছার আগেই পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। বন্ধ করে দেন বাল্য বিয়ে। এ সময় কনের মা হারিজা বেগমকে বাল্য বিয়ের আয়োজন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা আদায় করেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরীফা বেগম, গভঃ গালর্স হাই স্কুলের শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন মৃধা এবং সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ সেলিম উপস্থিত ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, গভঃ মডেল গালর্স হাই স্কুলের স্টুডেন্ট কাউন্সিলের সদস্যদের মাধ্যমে তিনি বাল্য বিয়ে অনুষ্ঠানের বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করে দেন।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com