সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নবীনগরে পুকুরের পানি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নবীনগরে পুকুরের পানি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় কামাল মিয়া-(৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ুইবাড়ি গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করেন পুলিশ। নিহত কামাল মিয়া ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে জিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আউয়াল (রবি) বলেন, কামাল মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। পরিবারের সদস্যরা বলছেন, গতকাল শনিবার রাত থেকে কামালকে খুঁজে পাচ্ছিলেন না, আবার গ্রামের একজন জানালেন, দুপুরেও কামালকে দেখা গেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। থানা পুলিশকে খবর দিলে পুলিশও ঘটনাস্থলে আসেন।
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com