সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
কমলগঞ্জে পুবালী ব্যাংক’র এটিএম বুথের উদ্বোধন

কমলগঞ্জে পুবালী ব্যাংক’র এটিএম বুথের উদ্বোধন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রাহকদের সুবিধার্থে পূবালী ব্যাংক লিমিটেড আদমপুর বাজার শাখার এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। এদিন দুপুর ১২টায় আদমপুর বাজারের হাজী জালাল মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আবু লাইছ মোঃ শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার রিজিওনাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক ড.মোহাম্মদ আবু তাহের ও উপ মহা-ব্যবস্থাপক মোঃ ফজলুল কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক আদমপুর বাজার শাখার ব্যবস্থাপক সুমিত সেন, কমলগঞ্জ শাখার ব্যবস্খাপক হামিদুল হক, উছমান আলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি প্রাক্তণ শিক্ষক হাজী আব্দুস সালাম, হাজির বক্স, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক আকাশ আহমেদসহ ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ। এটিএম বুথ উদ্বোন করে সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আবু লাইছ মোঃ শামসুজ্জামান বলেন, গ্রাহকদের সুবিধার্থে এখন থেকে গ্রাহকরা ২৪ ঘন্টা এটিএম কার্ডে বুথ থেকে টাকা উত্তোলন এবং ব্যাংক বন্ধের দিনেও গ্রাহকরা সেবা গ্রহন করতে পারবেন। তিনি মৌলভীবাজার জেলার আরোও এটিএম বুথ রয়েছে প্রতিটি এটিএম বুথের সেবা গ্রহণের আহবান জানান। গ্রাহকদের উন্নত সেবা প্রদানে তারা সর্বদা তৎপর বলে জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com