সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
মানুষের কল্যাণে নিয়োজিত রাখতে পারলেই সংগঠনের স্বার্থকতা আসবে; নাছিমা মুকাই আলী

মানুষের কল্যাণে নিয়োজিত রাখতে পারলেই সংগঠনের স্বার্থকতা আসবে; নাছিমা মুকাই আলী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট নারী নেত্রী ও শিক্ষানুরাগী নাছিমা মুকাই আলী বলেছেন, মানুষের কল্যাণে নিয়োজিত রাখতে পারলেই সংগঠনের স্বার্থকতা আসবে। সে জন্য সংগঠনকে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা করতে হবে। আমি ও আমার পরিবার সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। সামাজিক অবক্ষয় ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবসময় আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১ টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর মানব কল্যাণ যুব সংগঠন এর ৫ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ আক্রাম এর সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ দুধ মিয়া, আওয়ামী লীগ নেতা হৃদয় আহমেদ জালাল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন এনামুল হক খোকন, বিশিষ্ট মুরুব্বি বজলু মিয়।
আলোচনা সভায় মনিপুর মানব কল্যাণ যুব সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়। ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com