সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
সরাইলে শিক্ষক দিবস উদযাপিত

সরাইলে শিক্ষক দিবস উদযাপিত

সরাইল উপজেলা প্রতিনিধি
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এ প্রতিপাদ্যকে ধারন করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলার কলেজ, মাধ্যমিক, প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।
সরাইল উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। এতে আরো বক্তব্য রাখেন অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোখলেছুর রহমান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com