সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে নতুন ভবনে সোনালী ব্যাংক শাখা স্থানান্তর ও উদ্বোধন

কমলগঞ্জে নতুন ভবনে সোনালী ব্যাংক শাখা স্থানান্তর ও উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সোনালী ব্যাংক লি: কমলগঞ্জ শাখা স্থানান্তর করে নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে হাজী আফরোজ মার্কেটের দোতলায় সোনালী ব্যাংক শাখার উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনে ব্যাংক শাখার উদ্বোধন করেন সোনালী ব্যাংক লি: সিলেট বিভাগীয় জেনারেল ম্যানেজার মো. জামাল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মৌলভীবাজার আ লিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক দোলন চক্রবর্তী, ভবন মালিক হাজী আফরোজ উদ্দীন। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, সাংবাদিক মুজিবুর রহমান, ব্যবসায়ী কাজী মামুনুর রশীদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক এর সিলেট বিভাগীয় জেনারেল ম্যানেজার মো. জামাল মোল্লা বলেন, ৪১ বছর ধরে একটি ছোট পরিসরে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার কার্যক্রম চলত। এখন বড় পরিসরে নতুন ভবনে সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা কার্যক্রম পরিচালনা করবে। এখানে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটি ডেস্ক থাকবে। আর এ ভবনের নিচ তলায় সোনালী ব্যাংকের এটিএম বুথ খোলা হবে। আর খুব শীঘ্রই সোনালী ব্যাংকের উদ্যোগে কমলগঞ্জে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com