সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ফুলেল শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

ফুলেল শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট ) দিবসটি উদযাপন উপলক্ষে এক শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে একটি শোক র‌্যালি স্থানীয় লোকনাথ উদ্যান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ মোহাম্মদ আনিসুর রহমান।
পরে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ , পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির , মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন।


এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ জোহর জেলা জামে মসজিদ ও জেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com