সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

কমলগঞ্জে আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ারসার্ভিস।স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, বিক্রমকলস গ্রামের কৃষক হোসেন আলীর রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে আগুন বৈদ্যুতিক লাইনে গেলে আগুন মুহ‚র্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে হোসেন আলীর ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দ পুড়ে যাওয়া আগুনের বাড়িঘর পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৩০হাজার টাকা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ তরফদারের পরিবারের পক্ষ থেকে ২৫হাজার টাকার ঢেউ টিন ও নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানা যায়।

অগ্নিকাণ্ডে হোসেন আলী বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কীভাবে বাঁচবো। মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. নাহিদ আহমেদ তরফদার বলেন, আগুনে ৫টি ঘর পুড়ে তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।কমলগঞ্জ ফায়ারসার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমেদ জানান,‘আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি কাজ করি সাথে স্থানীরা আমাদের সহযোগীতা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন জানান,আমরা পুড়ে যাওয়া হোসেন আলীর ঘর পরিদর্শন করেছি। আমি উপজেলা প্রশাসন থেকে উনাদের নগদ ৩০ হাজার টাকা সহযোগীতা করেছি। তিনি বলেন, জেলা প্রশাসক থেকে উনাদের ঘর তৈরীর জন্য আসবাপত্র সহ সকল ধরনের সহযোগীতা করা হবে। তিনি আরো জানান,পুড়ে যাওয়া ঘরের একটি মেয়ে কলেজে পড়াশোনা করে সেই মেয়ের বইসহ অন্যান্য জিনিষপত্র পুড়ে যায় আমরা উপজেলা প্রশাসন থেকে সেই মেয়ের পড়াশোনার জন্য বই ও কাপড়ের ব্যবস্থা করে দিব।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com