সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ভৈরবে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি পিস’সহ এক চোরাকারবারী আটক

ভৈরবে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি পিস’সহ এক চোরাকারবারী আটক

সময়নিউজবিডি রিপোর্ট
কিশোরগঞ্জের ভৈরবে ২২৭ পিস ভারতীয় থ্রি পিস’সহ রিয়াজ উদ্দিন আহমেদ-(৩৯) নামে এক চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার মৃত জাহাঙ্গীর আহমেদ এর ছেলে রিয়াজ উদ্দিন আহমেদকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২২৭ পিস ভারতীয় থ্রি পিসসহ নগদ ৮,০০০/- (আট হাজার) টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত ভারতীয় পন্য ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com