সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত


কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোঃ আবদুল্লাহ নামের এক মাদক কারবারি নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবী করেছেন বিজিবি।
রোববার (৫ মে) ভোরে টেকনাফ সদর ইউনিয়ন খোনকার পাড়া মেরিন ড্রাইভ বীচ এলাকায় কথিত বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
নিহত আবদুল্লাহ টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল হাসান খাঁন।
তিনি জানান, সদর ইউনিয়ন খোনকার পাড়া বীচ এলাকায় মাদক পাচার করার জন্য বেশ কয়েকজন যুবক উক্ত এলাকায় অবস্থান নিয়েছে গোপন সংবাদটি পেয়ে ঐ এলাকার টহলরত বিজিবি সদস্যরা অভিযানে যায়।
বিজিবি উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িতরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
টেকনাফ মডেল থানার এস আই সাব্বির ও পুলিশ সদস্য শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহ উদ্ধার করে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com