সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কক্সবাজারের মেধাবী শিক্ষার্থীর পাশে মৌলভীবাজারের হীরক

কক্সবাজারের মেধাবী শিক্ষার্থীর পাশে মৌলভীবাজারের হীরক

শাব্বির এলাহী, মৌলভীবাজার প্রতিনিধি
অল্প বয়সেই পিতৃহারা কক্সবাজারের মেধাবী শিক্ষার্থী মোঃ ইনজামামুল হক (সিফাত)।যার একমাত্র ছোট ভাইয়ের দুটো কিডনি অকেজো হওয়ায় তার মা একটি কিডনি দান করেন; কিন্তু ছোট ভাইকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে সন্তানকে কিডনি দিতে গিয়ে মা-ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এমতাবস্থায় মায়ের চিকিৎসা ব্যয় বহন করে ক্লান্ত একমাত্র ছেলেটির লেখা-পড়া যখন প্রায় বন্ধের পথে। তখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পরিচালক মৌলভীবাজারের কৃতি সন্তান আব্দুল গফফার হীরক তার লেখাপড়া অব্যাহত রাখতে ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন। বর্তমানে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ৮ম সেমিস্টারের শিক্ষার্থী সিফাতের স্বপ্ন শিক্ষাজীবন শেষে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করবে। এ প্রসঙ্গে হীরক বলেন, অদম্য মেধাবী শিক্ষার্থী সিফাতের শিক্ষাজীবন টিকিয়ে রাখতে তার পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সে মানুষের মতো মানুষ হয়ে অন্য কোন অসহায় মেধাবী শিক্ষার্থীকে যেন সমপরিমাণ বা তার বেশি টাকা অনুদান দিয়ে আমাকে আরও বেশি কৃতজ্ঞ করতে পারে এই প্রত্যাশা রাখি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com